| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইএসডিও’র উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ১১:৪৩:২৭:পূর্বাহ্ন  |  ১৮২২৪১২ বার পঠিত
ইএসডিও’র উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার
ছবির ক্যাপশন: ইএসডিও’র উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার

গাজীপুর প্রতিনিধি: 

কালীগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ারে অংশ গ্রহন করেন।


বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার তুমলিয়া ইউনিয়নের ভাদার্তী গ্রামে ইকো সেন্টার ফর স্কিল ডেভলপমেন্ট (জিইসিএসডি) কার্যালয়ে দিন ব্যাপী -এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ প্রধান অতিথি হিসেবে জব ফেয়ারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার এ. এস. এম রাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ ফিল্ড)-এর প্রতিনিধি সাব্বির আহমেদ। 


এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ ইএসডিও'র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ।


এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা তনিমা আফ্রাদ বলেন, ইএসডিও এর মাধ্যমে ট্রেইনিদের চাকুরীর ব্যবস্থা, ফাউন্ডেশন ট্রেনিং,মাইক্রোফিনান্স প্রোগ্রামের মৌলিক ধারণা, পরিচালনা কৌশল, ট্রেইনীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকরী ম্যানেজমেন্টের গুরুত্ব ও ভবিষ্যতে কার্যক্রমে সাফল্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪