| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুহাটিতে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:০৯:০৯:অপরাহ্ন  |  ১৫৫৮০৩০ বার পঠিত
মধুহাটিতে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর ও কামতা গ্রামে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাবিক আহমেদ বাপ্পি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি লালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই একসাথে বসবাস করি, কিন্তু কাউকে হিংসা করে কারও মন পাওয়া যায় না। শ্বাসন বা জোরপূর্বক প্রভাবিত করে কারও সমর্থন নেওয়া যাবে না। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব। কারও বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোও সমর্থনযোগ্য নয়।

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪