| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৪:৫৭:৩৫:পূর্বাহ্ন  |  ১৮২৩৩১৬ বার পঠিত
মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এরআ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন আহম্মেদ  এ সময়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দোয়া ও গন ভোজের আয়োজন করা হয়।

শুক্রবার সকালে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের  আয়োজনে এই গনভোজ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সদস্য সচিব মো : মহিউদ্দিন আহম্মেদ। পরে পর্যায় কর্মে ইউনিয়ন থেকে পৌরসভার   প্রতিটি ওয়ার্ডে গিয়ে  বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র এই নেতা।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহব্বায়ক আব্দুল বাতেন শামীম , পৌর বিএনপির আহব্বায়ক একেএম ইরাদত হোসেন মানু, সদস্য সচিব এডভোকেট মাহবুব আলম স্বপন, আরো উপস্থিত, ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম,বিএনপি নেতা শাহাদাৎ হোসেন সরকার। জেলা ছাএদলের সভাপতি আবুল হাসেম,  শহর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সোহেল। এসময়ে শহরের  জেলা বিএনপির পার্টি অফিসে জেলা যুবদলের আয়োজন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিন করে যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা।

এ সময়ে সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন,  বিএনপি কর্মীরা মামলা হামলার কারনে দেশে থাকতে পারে নাই সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে নাই। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই আপনারা সাবধানে থাকবেন মানুষের পাশে থাকবেন আগামী নির্বাচন চলে আসছে একটি সুন্দর নির্বাচন দিন তরুণ প্রজন্ম ভোট দিতে চায় তাদের আধিকার ভোটের মাধ্যমে ফিরে পেতে চায় তাই আমার নেতা  তারেক রহমান সাধারণ মানুষের ভোটাধিকার এর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এ লড়াইয়ের আমরা সাধারণ মানুষ ও বিএনপি রাজপথে আছে । দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। মনে রাখবেন আওয়ামী  ফ্যাসিষ্ট হেমলেট বাহিনী  যেন কোন রকমে বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।  এসময়ে আরো উপস্থিত ছিলেন,  জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন বিনা  প্রমূখ




.

রিপোর্টার্স২৪/এস




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪