| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে জামায়াতের আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৫:১৪:০৩:পূর্বাহ্ন  |  ১৮০৬৯০২ বার পঠিত
কালীগঞ্জে জামায়াতের আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কালীগঞ্জে সূধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলামী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

কালীগঞ্জে সূধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলামী। 

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সূধী সমাবেশ ও মতবিনিময় সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান।

এসময় অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামাায়াতের অফিস সেক্রেটারী মোহাম্মদ আলী, গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামাল, পৌরসভার আমীর মাওলানা আমিমুল এহসান ও সেক্রেটারী আনিসুর রহমান, পৌরসভা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াত ইসলাম বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী। জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহন করতে হবে। সতের বছর পরে এই প্রথম নিজস্ব অফিসে সূধী সমাবেশ করতে পারায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন।

###

.

রিপোর্টার্স২৪/এস




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪