| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৬:২৮:২৩:পূর্বাহ্ন  |  ১৮০২৯৮৫ বার পঠিত
গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি
ছবির ক্যাপশন: গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। 

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তাঁর স্ত্রী বসবাস করেন। তাদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। 

তিনি আরো বলেন, ভোররাতে ১০-১২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয়। একপর্যায়ে তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা। পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪