| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলি

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৬:৩৬:১০:পূর্বাহ্ন  |  ১৮০১৩৪৯ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলি
ছবির ক্যাপশন: ডাকাতির ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে এক প্রবাসীর মাইক্রোবাসে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা প্রবাসী ও তাদের স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল ছিনিয়ে নিয়েছে। 

শুক্রবার রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকার চালকের সহকারী তুহিন ডাকাতের গুলিতে আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি হাইয়েজ গাড়ি জব্দ করেছে। ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়।





.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪