| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে বিএনপি নেতা ওয়াহেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৯:০৭:২৮:পূর্বাহ্ন  |  ১৫২৯৯১৮ বার পঠিত
শ্যামনগরে বিএনপি নেতা ওয়াহেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড. মনিরুজ্জামান মনির। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় শোক ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪