| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‌্যাবের বিশেষ অভিযান: ২৯৮ বোতল স্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৯:১২:৩০:পূর্বাহ্ন  |  ১৮০৪৩৮৬ বার পঠিত
র‌্যাবের বিশেষ অভিযান: ২৯৮ বোতল স্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
ছবির ক্যাপশন: ২৯৮ বোতল স্কাফসহ মাদক কারবারি মো. সেলিম মিয়া

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে ২৯৮ বোতল স্কাফ উদ্ধার এবং একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (৩১ মে) রাতে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার বাশমঙ্গল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১১। অভিযানে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালী মডেল থানাধীন উত্তর জামবাড়ি গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে।


র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সেলিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লা শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়া এসব তথ্য স্বীকার করেছেন। 


র‌্যাব-১১ আরও জানায়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত র‌্যাব-১১’র বিভিন্ন অভিযানে মোট ২৯৮ জন মাদক কারবারি, ১৫ জন আরসা সদস্য, হত্যা মামলার ১৩০ আসামি, ধর্ষণ মামলার ৫৪ আসামি, অস্ত্র মামলার ১৮ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৮টি আগ্নেয়াস্ত্র ও ১২৮৬ রাউন্ড গুলি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪