| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৫

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১০:০৩:২৭:পূর্বাহ্ন  |  ১৮৩০১০৭ বার পঠিত
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৫
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (৩১মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (৩১মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান বলেন, শুক্রবার (৩১ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জনি (২২), সাগর (২৫), রাব্বি (২০), রাব্বি (১৯), সোহেল (৩২), জুম্মান (৪৯), শরীফ (২৭), ফয়সাল (২৫), ইয়াসিন (৩২), মোস্তাফিজুর রহমান (২৬), মিনারা (৪৫), হেলাল (৩৭), হায়দার (৪০), মাহাবুব (১৯), আজগর (৪৫), জাহিদ (২৯), ইয়াসিন (২৮), আলতাফ (২৪), তোফাজ্জল (৪৫), নাসির (২৮), সোহেল(২৭), রতন(৩৪), শাহাদাত (৩৫), জামাল (৫৪) ও শাহাদাত (১৯)।

তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জন, দ্রুত বিচার আইনে ২ জন, নাশকতার মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, ডিএমপির মামলায় ৭ জন গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪