| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৭:৫৯:৫০:পূর্বাহ্ন  |  ১৫২৪৮২২ বার পঠিত
মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টু, প্রতিবন্ধী স্কুল ও প্রতিশ্রুতি কল্যাণ সংস্থার সভাপতি সুমন মজুমদার এবং শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সরকারিভাবে গত ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবসের দিন নির্ধারণ থাকলেও ওইদিন রাষ্ট্রীয় শোক থাকায় ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি দিবসটি পালন করা হয়।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪