| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ৯শ’ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১২:০২:০৯:অপরাহ্ন  |  ১৮০৬৮৩২ বার পঠিত
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ৯শ’ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৯শ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৯শ’ আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি বিদেশী পিস্তলসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪