| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১২:৪৭:০৪:অপরাহ্ন  |  ১৮৪০৪৭৫ বার পঠিত
ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে মফিজ উদ্দিন ওরফে মজু মিয়ার খালি জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানায়, ওই এলাকায় ফেলে রাখা ময়লার স্তূপে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।


পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে নবজাতকের লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযুক্ত শনাক্ত হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪