| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১৪:২২:০৭:অপরাহ্ন  |  ১৮১৪৫৩৮ বার পঠিত
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
ছবির ক্যাপশন: গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিবসটি পালনে এবারের মূল্য প্রতিপাদ্য, ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ কে সামনে রেখে শনিবার (৩১ মে) সকালে জেলা প্রশাসন চত্বরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 


বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আমান উল্লাহ দরজী, পুলিশ প্রতিনিধি মু. শওকত কবির, নাটাবের বেলাল হোসেনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় অংশ নিয়ে বক্তাগণ, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে স্কুল-কলেজসহ সর্বস্তরে তামাক বিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। একই সাথে, তামাকজাত দ্রব্য বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, বিশেষ করে জরিমানা ও কারাদণ্ডের হার বৃদ্ধি করার দাবী জানান।


দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ‘তামাকের কুফল ও প্রতিকার’ বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী ফাবলিহা, তাজনিন ইসলাম এবং সিদরাতুল মুনতাহা ইতিকে আর্থিক পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪