| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ, ইন্টারনেট সেবা বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১৪:৪০:৩২:অপরাহ্ন  |  ১৮১৮৩১২ বার পঠিত
টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ, ইন্টারনেট সেবা বন্ধ
ছবির ক্যাপশন: টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসার সরঞ্জামাদি লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টংগীবাড়ী উপজেলার প্রায় দুই হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়েছে পড়েছে। 


গত বৃহস্পতিবার রাত থেকে এই ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী টংগিবাড়ী মাল্টিমিডিয়া এন্ড কনস্ট্রাকশন সেন্টারের স্বত্বাধিকারী মানিক মিয়া (বাচ্চু মাঝি) শনিবার (৩১ মে) দুপুরে মুন্সীগঞ্জ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে বাচ্চু মাঝির অভিযোগ। 


বাচ্চু মাঝির অভিযোগ, ২০১০ সাল থেকে সুনামের সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিস ব্যবসা করে আসছি। সরকার পতনের পর বেশ কয়েক মাস ধরে সোনারং গ্রামের জিকু মল্লিক, জুয়েল মল্লিক, রাসেল মল্লিক, জহির শেখ, ধীপুর গ্রামের আলমগীর মল্লিক, বাবু শেখ গং আমার কাছে চাঁদা দাবী করে আসছে। আমি তা দিতে অসম্মত হই। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে টংগিবাড়ী মাল্টিমিডিয়া এন্ড কনস্ট্রাকশন সেন্টার, জননী সুপার মার্কেটে রাতের অন্ধকারে ও.এল.ডি মাক্রোটেক ট্রান্সমিটার, এম.সি. ও.এল.ডি. ও অন্যান্য জিনিসপত্র রাতের অন্ধকারে লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

 

এ ব্যাপারে টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, ব্যবসার মালিকানা নিয়ে এই বিরোধ। কেউ মামলা করতে আসেনি বলে তার দাবি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪