| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনিক্যাল জট কাটিয়ে আবার শুরু জকসু নির্বাচনের ভোট গণনা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৪:৩৯:৩২:পূর্বাহ্ন  |  ২৬০৯০০ বার পঠিত
টেকনিক্যাল জট কাটিয়ে আবার শুরু জকসু নির্বাচনের ভোট গণনা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা প্রায় চার ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে। ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা এই কার্যক্রম মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে আবার চালু হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে কম ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। পরে একই ব্যালট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিল যাচাই করা হবে। সে অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে পুনরায় গণনা শুরু হয়।

তিনি বলেন, ম্যানুয়াল গণনার সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ভোট গণনা করা হবে।

তবে পুনরায় গণনা শুরুর প্রায় তিন ঘণ্টা পরও ভোর চারটা পর্যন্ত একটি বিভাগের ভোট গণনাই শেষ করা সম্ভব হয়নি।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনে ত্রুটি দেখা দিলে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪