| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে শ্যুটার মিশুক আটক, বিএনপি নেতার হত্যায় স্বীকারোক্তি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২০:০০:৩৪:অপরাহ্ন  |  ১৪৮০৬৯০ বার পঠিত
যশোরে শ্যুটার মিশুক আটক, বিএনপি নেতার হত্যায় স্বীকারোক্তি

বেনাপোল প্রতিনিধি: যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় শ্যুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মিশুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেকে হত্যাকাণ্ডে শ্যুটার এবং নিহতের জামাই পরশ পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি জবানবন্দিতে অন্যান্য জড়িতদের নামও উল্লেখ করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবির এসআই অলক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মিশুকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ৩ জানুয়ারি আলমগীর হোসেনকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয়। নিহতের স্ত্রী শামীমা বেগম কোতয়ালি থানায় জামাই পরশ, সাগর ও অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর পরশ ও সাগরকে আগে আটক করা হয়, পরে মিশুককে গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪