| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার মেক্সিকোতে হামলার ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৬:৪০:০৮:অপরাহ্ন  |  29385 বার পঠিত
এবার মেক্সিকোতে হামলার ঘোষণা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর এবার মেক্সিকোতে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ জানুয়ারি) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎবারে এ হুমকি দেন তিনি। সাক্ষাৎকার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপক শন হ্যানিটি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করবো। তার দাবি, কার্টেলগুলো মেক্সিকোই চালাচ্ছে। তবে এই হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে বহু নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত, তবে এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

এদিকে, ট্রাম্পের এই হুমকির পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট করে বলেছেন, এমন কিছু হবে না। তিনি নিজের দেশ পরিচালনায় মেক্সিকোর অধিকার জোর দিয়ে উল্লেখ করেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নিতে রাজি হয় মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তবে এখন ট্রাম্প এককভাবে মেক্সিকান ভূখণ্ডে হামলার ঘোষণা দিলেন। সূত্র: দ্য সান

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪