ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সিটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বদিউজ্জামান বদি। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়।
অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বর্তমানে ঝিনাইদহ জজ কোর্টে সহকারী সরকারি কৌঁশুলি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সদর পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্বে রয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বলেন,একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় আমি কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত রাখব।
অ্যাডভোকেট বদিউজ্জামান বদি সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি