ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক দীপঙ্কর ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষসহ জেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পূজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
রিপোর্টার্স২৪/এসসি