| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুটিংবল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জার্সিতে সৌরভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৭:৫৮:০২:অপরাহ্ন  |  ১৪৬৬২৮৯ বার পঠিত
শুটিংবল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জার্সিতে সৌরভ

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো গর্বের আরেকটি অধ্যায়। প্রথমবারের মতো শুটিংবল ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন নড়াইলের কৃতি সন্তান আশিকুর রহমান সৌরভ। আন্তর্জাতিক শুটিংবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের ফলেই সৌরভের এই অর্জন। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে তার নৈপুণ্যময় পারফরম্যান্স ক্রীড়া সংগঠকদের নজর কাড়ে। বিশেষ করে আক্রমণভাগে তার দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দলের বড় শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌরভের এই সাফল্যে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, শুটিংবল সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় ক্রীড়া অনুরাগীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা মনে করছেন, সৌরভের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ নড়াইলসহ দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে আশিকুর রহমান সৌরভ বলেন, সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। তাঁর ইচ্ছাতেই আমি আজ এই পর্যায়ে পৌঁছেছি। দেশের জন্য ভালো কিছু উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন।

সৌরভের বাবা বলেন, ছেলের এই সাফল্যে আমরা গর্বিত। আমরা সবসময় তার পাশে আছি। সবার দোয়া চাই, যেন সে দেশের জন্য ভালো কিছু করতে পারে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে শুটিংবল ওয়ার্ল্ড কাপের এবারের আসর। এর আগে আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শুটিংবল দলের দেশ ত্যাগের সম্ভাবনা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪