| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন নিপীড়নের অভিযোগে খুলনার অধ্যাপককে শাস্তি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৫:৫৯:৫৫:পূর্বাহ্ন  |  ২৩১৭৩৮ বার পঠিত
যৌন নিপীড়নের অভিযোগে খুলনার অধ্যাপককে শাস্তি

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনছারকে যৌন নিপীড়নের দায়ে দুই বছরের জন্য সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে এক নারী শিক্ষার্থী অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। পরে অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থীও একই ধরনের পৃথক অভিযোগ করেন।

দুই অভিযোগই তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়। গত ২৬ ডিসেম্বর যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি দুটি প্রতিবেদন জমা দেয়। এরপর ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় প্রতিবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারপ্রাপ্ত রেজিস্টার জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এক অভিযোগের জন্য অধ্যাপককে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য অভিযোগে দুই বছরের জন্য বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষার কাজ এবং সকল প্রশাসনিক দায়িত্ব থেকে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অধ্যাপককে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪