| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:৫৪:১৮:অপরাহ্ন  |  ২২৭১৫৬ বার পঠিত
চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হচ্ছে দেশের প্রথম জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইসিটি অধিদপ্তরের উদ্যোগে এই প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে। নিরাপত্তা পরীক্ষা (ভিএপিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এই ডিজিটাল আইডি কার্ড ব্যবহার করে পাবেন ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ, এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা। পাশাপাশি, এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্ল্যাটফর্মটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন এবং বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতি প্রণয়ন ও পরিকল্পনার জন্য সহায়ক হবে।

এ উদ্যোগ ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ শক্তিশালী করবে এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে নতুন গতি সঞ্চার করবে। এটি তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটি কৌশলগত জাতীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪