| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে কালব্ এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:৪৩:০২:পূর্বাহ্ন  |  ৪০৯ বার পঠিত
শ্রীপুরে কালব্ এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় কালব্  এর অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান হয়।  শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে এ নগদ টাকা প্রদান করা হয়। 

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম এর সভাপতিত্বে এসনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক শাহাজুল হক।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সদস্য  সদস্য সাইফুল ইসলাম, গোলাপী পারভীন,কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খমিনি।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম জানান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকার ঋণ গ্রহন করেছিলেন। ১'লক্ষ ৩৬'হাজার ৮'শ টাকার বকেয়া ঋণ রেখে হঠাৎ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর বকেয়া ঋনের পাওনা টাকা মওকুফ করা হয় এবং মৃত ব্যক্তির দাফনের জন্য সাথে সাথেই তার পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পরবর্তিতে তাঁর বকেয়া ঋণ মওকুপ ছাড়াও তাঁর সঞ্চয়ের লাভসহ নগদ ৬৩ হাজার ৯'শ ৪ টাকা পরিবারের সদস্যদের নিকট বুঝে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪