| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় একটি হোটেলকে ভোক্তা অধিকারের ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৯:৩৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৫৬৬৩২ বার পঠিত
বগুড়ায় একটি হোটেলকে ভোক্তা অধিকারের ১ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি: ১২ জানুয়ারি  সোমবার  সকাল ১১টার সময়  বগুড়া সদর উপজেলার সাতমাথায় অবস্থিত হোটেল সানএন্ডসি’তে ভোক্তা অধিকার,বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে খাদ্য পণ্যে নিষিদ্ধ হাইড্রোজ এবং সাল্টু ব্যবহার করতে দেখা যায়, এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ, তৈরীকৃত খাদ্যে ইদুরের বিচরণ, ফ্রীজে কাঁচা ও রান্না করা মাছ মাংস একসাথে রাখতে দেখা যায়।

এই সকল অপরাধে হোটেল সানএন্ডসি’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং হাইড্রোজ ও সাল্টু আইনানুযায়ী জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মোহাম্মদ মেহেদী হাসান,সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বগুড়া এবং মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার,বগুড়া। 

অভিযানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের,কম্পিউটার অপারেটর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া ও জনাব শরিফুল ইসলাম, নমুনা সংগ্রহকারী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে ও জনকল্যাণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪