| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:১৮:২৯:অপরাহ্ন  |  ৭৩১৬৯৮ বার পঠিত
লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জেবি রোডে ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান, মনির হোসেন হেলাল, কামরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বাসারসহ অনেকে।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করা হয়।

পরে মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪