| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৭:২৫:১৫:অপরাহ্ন  |  ২৬২২ বার পঠিত
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জামিলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম এবং বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এ দিনের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, জাতীয় স্বার্থে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের অন্যতম শিক্ষা। এ ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা দেশের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা সম্পর্কে সচেতন হতে পারে।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪