ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিনজনসহ চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেখানে বসবাসরত সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার বাংলাদেশি তিনজন নিহতের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। তবে বাকি নিহত ট্যাক্সিচালক বাংলাদেশি কি না, সেটা তিনি নিশ্চিত করতে পারেননি।
ব্রিটেনের পুলিশ চারজনের মৃত্যুর বিষয়ে জানায়, নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক ছিলেন। তারা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তাদের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্ঘটনার দৃশ্য ধারণা করা ভিডিও তারা পুলিশকে দিয়েছে। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব