| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১৩:৪৭:১৫:অপরাহ্ন  |  ১৫৮৮২৪৩ বার পঠিত
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান
ছবির ক্যাপশন: মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি:

রোববার (১ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এই অভিযান চালান। এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। কথা বলেন, সেবা নিতে আসা রোগীদের সাথেও।


দুর্নীতি দমন কমিশন দুদক জানায় মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ১০ শয্যার আইসিইউ চালু না হওয়ায় একইসাথে সিটিস্ক্যান মেশিন বন্ধ, হাসপাতালের রোগীদের নিন্মমানের খাবার সরবরাহ। এ নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে লিখিত দেয় এক ভুক্তভোগী। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা। এমনি হাসপাতলটির সাবেক প্রধান সহকারি কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলনেরও অভিযোগটি খতিয়ে দেখে দুদক।


দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, হাসপাতালের নানান অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাছাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪