| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৪:১৪:৫১:পূর্বাহ্ন  |  ২১০৫৭৮ বার পঠিত
ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি নিরসন এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজন করা এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য ও আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রত্না খাতুন। তিনি জানান, আহতদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে।

রত্না খাতুন বলেন, জেলা স্বাস্থ্য কমিটির মাধ্যমে আহতদের অন্তর্ভুক্তিকরণ চলছে। আবেদনপত্রে ছবি, চিকিৎসকের প্রেসক্রিপশন বা প্রত্যয়নপত্র এবং অন্তত দুজন সম্মুখ সারির যোদ্ধার প্রত্যয়ন থাকতে হবে। কিছু আবেদনকারীর অপর্যাপ্ত তথ্যের কারণে সাময়িক বিভ্রান্তি দেখা দেয়, তবে সব তথ্য সংগ্রহের পর বৈধ আবেদনগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তালিকা প্রণয়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। রত্না খাতুন জানান, এই অপপ্রচার প্রকৃত আহত যোদ্ধাদের অধিকার ক্ষুণ্ন করছে।

তিনি সবাইকে ধৈর্য ধরার এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, প্রকৃত আহত জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছি।

সংবাদ সম্মেলনে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আইনগত পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪