| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৬:০৭:৪৩:পূর্বাহ্ন  |  ২১০৫৩০ বার পঠিত
জকসু হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের সভাকক্ষে সভা শুরু হয়ে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে। সভায় দ্বিতীয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসন, বৃত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, প্রথম সাধারণ সভায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দাবিদাওয়া তুলে ধরা হয়েছে। আলোচনার ভিত্তিতে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম জানান, আগামী ২৬ জানুয়ারি মুক্তমঞ্চে জকসু প্রতিনিধিদের সংবর্ধনা দেবে প্রশাসন। এছাড়া আসন্ন পূজা উপলক্ষে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে এবং জকসু প্রতিনিধিদের কক্ষসংক্রান্ত বিষয়ে আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জকসুর সঙ্গে প্রথম বৈঠকে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে জকসু কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি হেডিং পরিবর্তন সহ সংবাদপত্রের উপযোগী সম্পাদনা করে দিন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪