| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাক্ষণ ব্লুটুথ অন রাখছেন? জানুন নিজের অজান্তেই কী ক্ষতি করছেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:৩১:১৮:অপরাহ্ন  |  ৬৯৮৭৩২ বার পঠিত
সারাক্ষণ ব্লুটুথ অন রাখছেন? জানুন নিজের অজান্তেই কী ক্ষতি করছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টওয়াচ, ইয়ারফোন বা ব্লুটুথ স্পিকার ব্যবহারের জন্য অনেকেই ফোনে ব্লুটুথ সারাক্ষণ অন রাখেন। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাস আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে? প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অযথা ব্লুটুথ চালু রাখার ফলে হ্যাকাররা সহজেই আপনার ফোনে প্রবেশ করতে পারে এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

এই ধরনের ডিজিটাল প্রতারণাকে বলা হয় ‘ব্লুজ্যাকিং’ (Bluejacking)। হ্যাকাররা সাধারণত আপনার ফোনে একটি পেয়ারিং রিকোয়েস্ট পাঠায়। কেউ যদি ভুলবশত বা অজান্তে সেটি গ্রহণ করে, তবে হ্যাকার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়। এর ফলে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি বা গুরুত্বপূর্ণ ডেটা সহজেই চুরি হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জনসমাগমের স্থানে যেমন বাস, ট্রেন বা বাজারে ব্লুটুথ চালু রাখলে প্রতারকদের জন্য সুযোগ আরও বেড়ে যায়। তাই স্মার্টফোন ব্যবহারকারীদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি:

  • প্রয়োজন শেষে বন্ধ রাখুন: ডিভাইসের সাথে সংযোগ না থাকলে ঘর থেকে বের হওয়ার আগে ব্লুটুথ বন্ধ করুন।
  • অদৃশ্য মোড ব্যবহার করুন: ‘Non-discoverable’ মোড চালু রাখলে অজানা ডিভাইস আপনার ফোনকে খুঁজে পাবে না।
  • অপরিচিত সংযোগ বর্জন করুন: কেউ যদি অজানা ডিভাইস থেকে সংযোগের অনুরোধ পাঠায়, তা বাতিল করুন।
  • ফাইল আদান-প্রদান সীমিত করুন: অজানা উৎস থেকে ফাইল গ্রহণের অপশন বন্ধ রাখুন।
  • সফটওয়্যার আপডেট রাখুন: নিয়মিত ফোনের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট করুন।

প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এবং সামান্য সতর্কতা নিয়েই আপনি ব্লুজ্যাকিং এবং অন্যান্য ডিজিটাল ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪