| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোকোর নাম নিয়ে ব্যঙ্গ, মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ০৮:০৩:০৩:পূর্বাহ্ন  |  ১৩৯৮৮৫৩ বার পঠিত
কোকোর নাম নিয়ে ব্যঙ্গ, মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে কুষ্টিয়া আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া কোর্টে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে তিনি বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। গত ১৬ জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে বাদী সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও দেখতে পান।

এজাহারে আরও বলা হয়, আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা করছি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪