| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সাইবার সেলের উদ্যোগে ৮৬টি হারানো মোবাইল ও ৯০ হাজার টাকা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৪:২৫:২৫:অপরাহ্ন  |  ১৩৯৬৬৮৯ বার পঠিত
ঝিনাইদহে সাইবার সেলের উদ্যোগে ৮৬টি হারানো মোবাইল ও ৯০ হাজার টাকা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ও টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনভিত্তিক অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম জোরদার করতে ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। এই সেলের সদস্যরা নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, বিকাশ জালিয়াতি, অনলাইন জুয়া, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করছে।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় সাইবার সেল একটি ক্লুলেস হত্যা মামলা ও একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ অপহরণ মামলার ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ৩২ জনকে দ্রুত সহায়তা প্রদান করা হয় এবং নিখোঁজ ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, “ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। তাই অপরিচিত লিঙ্ক, অ্যাপস এবং ব্যক্তিগত তথ্য ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত থানার বা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪