| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ৮ জন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:২২:৩৮:অপরাহ্ন  |  ১৩৮৮০৪৩ বার পঠিত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ৮ জন

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। আহতদের সবাই একই পক্ষের বলে জানা গেছে।

আহত ও তাদের স্বজনদের দাবি, মামলাসংক্রান্ত একটি কাজে মঙ্গলবার সকালে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাওয়ার পথে চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি পরিকল্পিত হামলা নয়; পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪