| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু জামায়াত প্রার্থীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১১:৩৯:৪০:পূর্বাহ্ন  |  ১৩৭৬২০০ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু জামায়াত প্রার্থীর

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন। পরে তিনি জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনি অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্থলবন্দর বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নাইবে আমীর আজিজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহ সেক্রেটারি মওলানা আবু বক্কর ছিদ্দিক ও যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমূখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম,সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, নারায়ণ ভৌমিক, সালাউদ্দিন কাজল,  আকিমুল ইসলাম, জামাল হোসেন খোকন, জাহাঙ্গীর আলম, মিঠুন মাহমুদ, তারিকুর রহমান, এম আই মুকুল, বশির উদ্দিন বিশ্বাস, মুন্সী রায়হান উদ্দিন, অর্পণ রকি, তুহিনুজ্জামান, হাসান নিলয়, দাউদ হোসেন, মুতাছিন বিল্লাহ প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪