| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০৩:৪২:৩৩:পূর্বাহ্ন  |  ১৩৫৬৫৫২ বার পঠিত
৩.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও

রিপোর্টার্স২৪ ডেস্ক : উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলার পূর্বদিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল ধরে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।

ভলকানো ডিসকভারির তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষ এটি অনুভব করেননি। তবে হালকা কম্পনের কারণে ঠাকুরগাঁওয়ের কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভূমিকম্পের কথা জানান।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় মাঝেমধ্যেই এ ধরনের মৃদু ভূকম্পন অনুভূত হতে পারে। তবে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪