| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ডিসি-এসপিকে ফোনে হুমকি, পুলিশ ঘটনা তদন্তে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৮:৪৭:৪০:অপরাহ্ন  |  ১৩৫৩৬৯১ বার পঠিত
বাগেরহাটে ডিসি-এসপিকে ফোনে হুমকি, পুলিশ ঘটনা তদন্তে

বাগেরহাট প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)কে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগালি ও হুমকি দেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হয়। ভিডিওতে কথোপকথনে বলা হয়, “এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...”, “তুই কি ওর পোলারে আইনে দিবি...”, “তুই অ্যারেস্ট করায় দিসছ...”, “তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে...” ইত্যাদি। ভিডিওতে থাকা অডিও কথোপকথন আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে সঠিক বলে নিশ্চিত করা হয়েছে।

এই ভিডিও ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে প্রচারিত হচ্ছে।

বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। হয়তো কিছু বট নম্বর দিয়ে এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বাগেরহাট-২ এর সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হয়েছে। সেখানে তিনি এই ঘটনার বিষয়টি অমানবিক বলে দাবি করেছেন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪