| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে একজন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৩:০১:৪৬:পূর্বাহ্ন  |  ১৩৫৩৪৪৫ বার পঠিত
শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে একজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত দলের সদস্যকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামের লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন সন্দেহ হলে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

এ ঘটনায় ডাকাতদের হামলায় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪