তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোককে একসাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদীভাঙন রোধ, বেড়িবাঁধ, বাল্কহেড—এগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন