| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে গাজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:৫৮:৫৩:অপরাহ্ন  |  ১৩৫১৩৬৩ বার পঠিত
বাগেরহাটে গাজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ছবির ক্যাপশন: ফকিরহাট উপজেলার চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আটক শহিদুল ইসলাম (৫২) ও ইয়াসির আলী(২৫)

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ২ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই তাদেরকে আটক করা হয়। 

রাতে উদ্ধার করা মাদকসহ আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা।

আটক মাদক কারবারিরা হলেন, খুলনা জেলার লবনচরা থানার মৃত আলিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২) ও কয়লা উপজেলার হলদিবুনিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী(২৫)।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং আটককদের মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪