| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাহালপুর আলিম মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ০৮:১১:০৬:পূর্বাহ্ন  |  ১৩৪৯৫০১ বার পঠিত
কাহালপুর আলিম মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি:  জলবায়ু পরিবর্তনজনিত সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণের অংশ হিসেবে কাহালপুর আলিম মাদ্রাসায় প্রশিক্ষণের অষ্টম দিনে প্রতিষ্ঠান সংযুক্তকরণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার অধিবেশনটি কাহালপুর আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ এস. এম. মিজানুর রহমান।

উক্ত প্রশিক্ষণে কাহালপুর আলিম মাদ্রাসার প্রশিক্ষণার্থী শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন কে. এম. এ. আলম। কর্মশালায় তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগকালীন করণীয়, ঝুঁকি মোকাবেলার বিভিন্ন কৌশল এবং সচেতনতার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রশিক্ষণ কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মতবিনিময়ে অংশ নেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪