নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। তবে যাচাই শেষে এবারে নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন মোট ২৯ জন কয়েদি।
নড়াইল জেলা কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ২৫৪ জন কয়েদি ছিলেন। এর মধ্যে ২৪২ জন পুরুষ কয়েদি এবং ১২ জন নারী কয়েদি। ১২ জন নারী কয়েদির মধ্যে ৭ জন এবং ২৪২ জন পুরুষ কয়েদির মধ্যে ২২ জন ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নিবন্ধন করা কয়েদিদের মধ্যে ২ জনের বাড়ি যশোর, ২ জন খুলনা, ২ জন গোপালগঞ্জ এবং বাকি ২৩ জন নড়াইল জেলার বাসিন্দা।
এছাড়া তিনি আরও জানান, নড়াইল জেলা কারাগারের মোট ৭৪ জন স্টাফের মধ্যে জেল সুপারসহ ৫০ জন স্টাফ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। কারাগারের ভেতরেই ভোট প্রদানের জন্য দুটি গোপন বুথ তৈরি করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল ছালেক জানান, জেলায় মোট ৭ হাজার ৮৪২ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর মধ্যে কয়েদি ভোটার রয়েছেন ২৯ জন।
রিপোর্টার্স২৪/এসএন