| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ফেসবুকে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৫:৪৫:০৫:অপরাহ্ন  |  ১৩২৯২৯৩ বার পঠিত
যশোরে ফেসবুকে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি: যশোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন স্বামী ও দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ইধন মিয়ার ছেলে প্রাক্তন স্বামী সুমন মিয়া (২৯) এবং তাঁর ভাই সাইফুল ইসলাম (২৫)।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালে সুমন মিয়ার সঙ্গে বাদীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সুমন মিয়া যৌতুক দাবি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন বাদী। পরবর্তীতে বাদীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় ২০২৫ সালের ১৯ মার্চ তিনি সুমন মিয়াকে তালাক দেন। তালাকের পর থেকে বাদী বাবার বাড়িতে বসবাস করছেন।

অভিযোগে আরও বলা হয়, সংসার জীবনে থাকাকালীন বাদী তাঁর মায়ের নামে একটি ফেসবুক আইডি খুলেছিলেন, যার পাসওয়ার্ড সুমন মিয়া জানতেন। তালাকের পর ওই ফেসবুক আইডির প্রোফাইল ছবির স্থানে বাদীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে বাদী মানসিকভাবে ভেঙে পড়েন।

পরে লোক মারফতের মাধ্যমে সুমন মিয়াকে ছবিগুলো মুছে ফেলতে বলা হলে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আরও ছবি প্রকাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরুপায় হয়ে গত ১০ জানুয়ারি বাদী সুমন মিয়ার বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠান। তবে ছবি সরানোর পরিবর্তে তিনি আরও এক লাখ টাকা দাবি করেন।

পরবর্তীতে বাদী যশোর আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত পিটিশনটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪