| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোংলার লোকালয় থেকে মায়াবী হরিণ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:৫৪:২৬:অপরাহ্ন  |  ১৩০৩২১৬ বার পঠিত
মোংলার লোকালয় থেকে মায়াবী হরিণ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: মোংলার লোকালয় থেকে সুন্দরবনের একটি জীবিত মায়াবী হরিণ উদ্ধার করে পুনরায় বনে ফেরত পাঠানো হয়েছে। বন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদী পাড় হয়ে নিজেই লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে, তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় একটি মায়াবী হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করেন। হরিণটি সুস্থ থাকায় পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে স্থানীয়রা জানান, হরিণটি পশুর নদীর পার হয়ে কোনো এক সময়ে তেলিখালী এলাকায় চলে এসেছে এবং পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।

বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, “এতো বড় পশুর নদী পার হয়ে হরিণটি লোকালয়ে চলে আসাটা স্বাভাবিক নয়। বরং চোরা শিকারীরা এটিকে ধরে আনার পর হয়তো কেউ দেখে ফেলায় ছেড়ে দিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে ধারণা।” তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। এর আগেও মোংলার লোকালয় থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হরিণ উদ্ধার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪