| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির ৪৮ শিক্ষক পেলেন শিক্ষা ও গবেষণা অনুদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০২:২৮:৩১:পূর্বাহ্ন  |  ১০০১৬৯৫ বার পঠিত
ঢাবির ৪৮ শিক্ষক পেলেন শিক্ষা ও গবেষণা অনুদান

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪৮ জন শিক্ষককে শিক্ষা ও গবেষণা উপকরণ কেনার জন্য মোট ১০ লাখ ৮ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষকদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৪৮ জন শিক্ষকের মধ্যে ৬ জনকে খান বাহাদুর মো. ইসমাইল স্মৃতি ট্রাস্ট ফান্ড থেকে এবং ৪২ জনকে বিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণা ট্রাস্ট ফান্ড থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেকে ২১ হাজার টাকা করে অনুদান পান।

খান বাহাদুর মো. ইসমাইল স্মৃতি ট্রাস্ট ফান্ডের অনুদানপ্রাপ্ত শিক্ষকরা হলেন: রসায়ন বিভাগের ড. মো. আহসান হাবীব, পদার্থ বিজ্ঞান বিভাগের নন্দিতা দেব, গণিত বিভাগের ড. সমীর কুমার ভৌমিক, ড. মো. রাজীব আরেফিন, মো. আসাদুজ্জামান এবং ড. মো. জসিম উদ্দিন।

বিজ্ঞান অনুষদের শিক্ষা ও গবেষণা ট্রাস্ট ফান্ডের অনুদানপ্রাপ্ত শিক্ষকরা হলেন:

রসায়ন বিভাগ: ড. কাওসারী আখতার, ড. জি এম গোলজার হোসেন, ড. মো. মোফাজ্জল হোসেন, ড. মোহাম্মদ আবুল হোসেন, ড. আবিদা সুলতানা, মো. কামরুল হাসান, ড. মো. সফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, সামিহা নাহিয়ান, সাউদা সুলতানা মিমি, মো. ওমর শাহ রাফি, মো. আকিব হাসান, জেবা সামিহা, মো. আল-আমীন হোসেন।

পদার্থ বিজ্ঞান বিভাগ: ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, ড. সাবিনা হোসেন, ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. আলমগীর কবীর, ড. রতন চন্দ্র ঘোষ, গোলাম দস্তগীর আল-কাদেরী, ড. কাজী হানিয়াম মারিয়া, ড. মো. কামরুজ্জামান, ইফফাত নূর এশা, মো. বোরাক উর রহমান রণ, সুপ্তজয় বড়ুয়া, মোহাম্মদ জুবায়ের হোসেন।

গণিত বিভাগ: ড. খোন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, আদীব শাহরিয়ার জামান, মো. স্বপন মিয়া, আছমা আক্তার আখি, সুজানা আজমী পলিন।

পরিসংখ্যান বিভাগ: ড. ফারজানা আফরোজ, মোসা. ফাতিমা-তুজ-জহুরা, শাহনাজ নীলিমা, আফসানা মিমি।

তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান: ড. মো. তানজিব আতিক খান, শান্ত চক্রবর্তী।

ফলিত গণিত: ড. মুহাম্মদ ফেরদৌস, ড. মুনতাসির আলম।

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট: ড. মোহাম্মদ লুৎফর রহমান।

উল্লেখ্য, এই অনুদান শিক্ষকদের গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং নতুন শিক্ষা উপকরণ ক্রয়ে সহায়তা করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪