| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পবিত্র শবেবরাতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৯:৩৫:১৯:পূর্বাহ্ন  |  ১২৮৮৬৭১ বার পঠিত
পবিত্র শবেবরাতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বেনাপোল প্রতিনিধি: পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (৪ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে এদিন এই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না।

তবে বেনাপোল চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টযাত্রীর চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে বলে বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল কাস্টমস ও বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। এ কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রপ্তানি শুরু হবে।  বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্ত্তজা আলী জানান, বুধবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রীর চলাচল স্বাভাবিক থাকবে। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, সরকারি ছুটির কারণে বন্দরের পাশাপাশি কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে। তবে যেসব ভারতীয় ট্রাক পণ্য বন্দরে আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চাইবে, তাদের অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা থাকবে।   

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪