| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগের ৪৮ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেবে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:৫২:২২:অপরাহ্ন  |  ৫৬৪৫০৮ বার পঠিত
আ. লীগের ৪৮ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেবে

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার বিএনপিকে ভোট দেবে বলে এক মতামত জরিপে বলা হয়েছে। অন্যদিকে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারদের ৩৭.৪ শতাংশের পছন্দ জামায়াত। 

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ শতাংশের বেশি ভোটার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান। এর মধ্যে ৩০.২ শতাংশ শুধু প্রার্থী এবং ৩৩.২ শতাংশ ভোটার প্রার্থী ও দল-উভয় বিষয়ই বিবেচনা করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী।

প্রতিবেদনে দেশব্যাপী ১১ হাজারের অধিক মানুষের ওপর পরিচালিত একটি জরিপের ভিত্তিতে আসন্ন নির্বাচনে মানুষের ভোটদানের ক্ষেত্রে বিভিন্ন আচরণগত দিক ও সম্ভাবনা তুলে ধরা হয়। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কিছু সুস্পষ্ট পরামর্শ উঠে আসে।

বেসরকারি ও অলাভজনক সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথ উদ্যোগে এ গবেষণাটি পরিচালিত হয়। প্রতিবেদনটি সকলের সামনে উপস্থাপন করেন লেখক, গবেষক এবং সিআরএফ-এর স্ট্র্যাটেজিক কো-অরডিনেটর জাকারিয়া পলাশ।

গবেষণা প্রতিবেদনের বলা হয়েছে, ভোটারদের মধ্যে শাসনব্যবস্থা ও জবাবদিহিতা বিষয়ে প্রবল মনোযোগ রয়েছে। অধিকাংশ ভোটারই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিচয়ভিত্তিক বা ধর্মীয় ইস্যুর তুলনায় দুর্নীতি ও অর্থনৈতিক সমস্যাকে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। সেই সঙ্গে যারা মানুষের কথা ভাবেন এবং কার্যকর নেতৃত্ব প্রদর্শন করেন এমন নেতৃত্বের প্রতি আগ্রহ বেশি ভোটারদের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪