| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিগরি শিক্ষাক্রমের এইচএসসি ভর্তির ফল প্রকাশ, ভর্তি শুরু আজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ২৩:০৩:১৭:অপরাহ্ন  |  ১৯১৭৩৫৩ বার পঠিত
কারিগরি শিক্ষাক্রমের এইচএসসি ভর্তির ফল প্রকাশ, ভর্তি শুরু আজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে পরিচালিত বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ভর্তিতে অংশ নিতে পারবেন এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি (অ্যাগ্রিকালচার), প্রাণিসম্পদ (লাইভস্টক), ফিশারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে নির্বাচিত শিক্ষার্থীরা ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ভর্তি ফি ও রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রতিজন শিক্ষার্থীকে ১০০ টাকা ভর্তি ফি এবং ২৩৫ টাকা রেজিস্ট্রেশন ফি, মোট ৩৩৫ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ডিডি বা পে-অর্ডারের মাধ্যমে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’ বরাবর জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের তালিকা এবং মূল নম্বরপত্রসহ যাবতীয় নথিপত্র ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিভাগে প্রদর্শন করতে হবে। এ নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি পাসের মূল সনদপত্র এবং নম্বরপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পাশের সনদপত্র এবং অন্যান্য শর্তাবলি যাচাই করে নথিপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ফি আদায় ও ব্যয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন নির্বাচিত শিক্ষার্থীর নামের তালিকা, রোল নম্বর এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.bteb.gov.bd

 থেকে জানা যাবে।

বিটিইবি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জটিলতা বিহীনভাবে সম্পন্ন করা সম্ভব হবে। শিক্ষা বোর্ড আশা করছে, শিক্ষার্থীরা সময়মতো ভর্তিতে অংশগ্রহণ করে তাদের পড়াশোনা অব্যাহত রাখতে পারবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪