| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৭:৩০:১২:পূর্বাহ্ন  |  ২৫৬৮৩৩৮ বার পঠিত
বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল
ছবির ক্যাপশন: বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক:

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হামজা-ফাহমিদুল খেলবেন কি না এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা ও ফাহমিদুল দুই জনকেই একাদশে রাখেন।


ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। সেই ম্যাচ ছিল ভারতের শিলংয়ে। সেই ম্যাচে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। যদিও ম্যাচটি ড্র হয়েছিল।


আজ হোম ম্যাচে অভিষেক ঘটছে এই সুপারস্টারের। আর ঘরের মাঠে নেমেই দেশের জার্সিতে নিজের প্রথম গোলটা পেয়ে গেলেন হামজা। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূইয়ার কর্নার থেকে বক্সে হেড করে গোল করেন হামজা। তাতে ম্যাচের শুরুতেই লিড নিয়েছে স্বাগতিকরা।


ভারত ম্যাচে সবচেয়ে আলোচিত ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কোচ তাকে সৌদি থেকে ঢাকায় না এনে ইতালি পাঠানোয় নানা সমালোচনা হয়েছিল। এবার জুন উইন্ডোতে ফাহমিদুলকে আবার দলে ডেকেছেন। আজকের ম্যাচে একাদশেও আছেন তিনি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪