| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ০২:৫৯:৩৩:পূর্বাহ্ন  |  ৫৪০ বার পঠিত
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সহ-সভাপতি পদে এম এ সালাম, মশিউর রহমান সেন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অধ্যাপক হাসিবুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া উপজেলা পর্যায়ে সংরক্ষিত সদস্য পদে আবুল কালাম আজাদ বুলু ও শেখ জিয়াউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আনোয়ার মোর্শেদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন শেখ মো. আশিকুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ শাকির হোসেন ৬৮ ভোট এবং শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন এম এস আলম।

সংরক্ষিত মহিলা সদস্যের দুটি পদে শাহিদা আক্তার ৬৪ ভোট এবং নার্গিস আরা এ্যানি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ১৪টি পদে নির্বাচিত হয়েছেন শেখ শাহেদ আলী রবি (৭৮ ভোট), মো. সুমন পাইক (৭৬), মো. ইয়ামিন আলী (৭০), এফ এম মাহিন খান (৭০), মো. মামুন খান (৭০), খান হাবিবুর রহমান (৬৯), গোলাম রাহান (৬৯), সৈয়দ মোস্তফা আল মামুন (৬৮), আল আমিন খান (৬৭), মোল্লা মাসুদুল হক (৬৬), মো. ফরিদুজ্জামান (৬৫), আহম্মেদ হামিম রাহাত (৬৩), মো. শেখ তানবির আবিদ (৫৯) এবং বিশ্বনাথ গৌতম (৪৯ ভোট)।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪